গাজীপুরে পোশাক কারখানার কেমিক্যালের গুদামে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি বিসিক এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে লাইফ টেক্সটাইল প্রাইভেট লিমিটেডের কেমিক্যালের গুদামে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নেভানো সম্ভব হয়। এ ঘটনায়ে একজন আহত হয়েছেন।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, কোনাবাড়ি বিসিক এলাকার ওই কারখানার চতুর্থ তলায় কেমিক্যালের গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানো হয়। ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় আহত একজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।