গাজীপুরে পোশাক কারখানার গুদামে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় একটি পোশাক কারখানার গুদামে আগুন লেগে মালামাল পুড়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আড়াই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন।
আগুনে গুদামে থাকা মালামাল পুড়ে যায়। কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ জানা যায়নি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন জানান, বাঘেরবাজার এলাকায় এস এম নিটওয়্যার লিমিটেড নামের ওই পোশাক কারখানার আধা পাকা ভবনের গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ওই গুদামে থাকা কাপড়, কার্টনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ক্ষতির পরিমাণও এখনো পরিমাপ করা যায়নি।