গাজীপুরে পোশাক কারখানার পরিবেশ জরিপ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে গতকাল শনিবার তৈরি পোশাক কারখানার পরিবেশ জরিপ কার্যক্রম শুরু হয়েছে। পোশাক কারখানার পরিবেশ উন্নয়নের জন্য এ কর্মসূচি গৃহীত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থিত ইন্টারস্টপ অ্যাপারেলস কারখানায় এ কার্যক্রমের উদ্বোধন করেন তৈরি পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএর দ্বিতীয় সহসভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন।বিজিএমইএ, সাউথ এশিয়া এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি (এসইডিএফ) ও বাংলাদেশ এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস ওয়াশিং ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন (বিইওজিডব্লিউআইওএ) যৌথভাবে এ কর্মসূচি গ্রহণ করেছে।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বিজিএমইএর সহসভাপতি ফারুক হাসান, সাউথ এশিয়া এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ফ্যাসিলিটির (এসইডিএফ) কর্মসূচি ব্যবস্থাপক মৃণাল সরকার, ইন্টারস্টপ অ্যাপারেলসের পরিচালক নাইমুল বাশার চৌধুরী প্রমুখ।অনুষ্ঠানে গাজীপুর এলাকার বিভিন্ন পোশাক কারখানার মালিক ও প্রতিনিধিরা অংশ নেন।