গাজীপুরে পোশাক কারখানায় আগুন ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কুনিয়াপাচর এলাকার একটি পোশাক কারখানায় আগুন লেগে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার সন্ধ্যা পৌনে সাতটায় ইফতারের সময় মার্স নিটিং অ্যান্ড ডায়িং নামের ওই কারখানায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে কারখানার সামনের কয়েকটি দোকানও পুড়ে যায়।গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর আহাম্মেদ বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে গাজীপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে গতকাল সোমবার ভোর চারটায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।কারখানার ব্যবস্থাপক মাহফুজুর রহমান বলেন, কারখানার গুদামে রাখা ২০০ টন সুতা, তৈরি পোশাক, পাওয়ার স্টেশন ও মেশিনপত্র পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।