গাজীপুরে পোশাক কারখানায় আগুন ১০ শ্রমিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ীর আমবাগ রোডের একটি পোশাক কারখানায় গতকাল বুধবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ১০ শ্রমিক আহত হন। দমকল বাহিনী ও কারখানা সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কোনাবাড়ী আমবাগ রোড এলাকায় সিদ্দিক গ্রুপের পলিগন ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক করখানার আট তলায় গতকাল সকালে হঠাৎ আগুন ধরে যায়। পরে তা ওই ফ্লোরে থাকা পরিত্যক্ত মালামালের মধ্যে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন আতঙ্কে কারখানা থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে এ সময় কমপক্ষে ১০ শ্রমিক আহত হন। আহত শ্রমিকদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর আহামেঞ্চদ জানান, সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে কারখানার প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।