গাজীপুরে পোশাক কারখানায় ডাকাতের প্রহারে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদরের কাশিমপুর ইউনিয়নের লস্করচালা এলাকায় খান ব্রাদার্স নিটওয়্যার নামে একটি তৈরি পোশাক কারখানায় গত শনিবার গভীর রাতে ডাকাতদের মারধরে কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হয়েছেন। তবে টহল পুলিশ এসে পড়লে ডাকাতেরা ১৫টি মোবাইল ও ১৫-১৬ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ সময় ডাকাত সন্দেহে জনতা আলমগীর হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।কারখানার ব্যবস্থাপনা পরিচালক হজরত আলী গতকাল রোববার জানান, শনিবার রাত দুইটার দিকে ২০-২২ জনের ডাকাতদল কারখানার নিরাপত্তা-কর্মীদের মারধর করে বেঁধে ফেলে। ডাকাতেরা কারখানার মালামাল লুটপাট করার সময় টহল পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় তারা পালিয়ে যায়।