গাজীপুরে পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনায় মামলা
গাজীপুর সদরের কোনাবাড়ী জরুন এলাকায় ইসলাম গ্রুপের পোশাকশিল্প কারখানায় ভাঙচুরের ঘটনায় একটি মামলা করা হয়েছে। কারখানার ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম বাদী হয়ে গত সোমবার রাতে জয়দেবপুর থানায় এ মামলা করেন। মামলায় ৯৩ জন শ্রমিকের নাম উল্লেখ করে অজ্ঞাত সাত-আট শ জনকে আসামি করা হয়েছে। পুলিশ ১০ জন শ্রমিককে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার করা শ্রমিকেরা হলেন আলমগীর (২২), ফয়সল (২৮), মামুন (২০), তছির (২২), মনির হোসেন (২৫), নবীন (২২), ইছাহাক মিয়া (২৬), জাহাঙ্গীর আলম (২২), মনসুর আলী (২২) ও লাভলু মিয়া (২২)।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, গ্রেপ্তার হওয়া শ্রমিকেরা গতকাল অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। আজ বুধবার এ ব্যাপারে শুনানি হবে।বেতনভাতা বাড়ানোর দাবিতে গত রোববার ইসলাম গ্রুপের পোশাকশিল্প কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর চালায় শ্রমিকেরা।