গাজীপুরে পোশাক কারখানায় শ্রমিকদের সংঘর্ষ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের রাজেন্দ্রপুরে গিভেন্সি গ্রুপের জাহিন টেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দুই দল শ্রমিকের মধ্যে গতকাল শুক্রবার সকালে সংঘর্ষে এক কর্মকর্তাসহ ১৫ জন শ্রমিক আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ কারখানা ছুটি দিয়ে দেয়।ঈদুল ফিতরের সময় কোন শর্তে কতদিন ছুটি কাটানো হবে, এ নিয়ে শ্রমিকদের মধ্যে মতদ্বৈধতা থেকে সংঘর্ষের সূত্রপাত ঘটে। সংঘর্ষের সময় কারখানায় ভাঙচুরের ঘটনাও ঘটে।শ্রমিকদের ভাষ্যমতে, কারখানা কর্তৃপক্ষ ঈদের ছুটির ক্ষতি পুষিয়ে নিতে সাপ্তাহিক বন্ধের দিনেও কাজ করানোর সিদ্ধান্ত নেয়। এ নিয়ে শ্রমিকদের মধ্যে মতবিরোধ দেখা দিলে গতকাল সকালে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা তাঁদের নিয়ে আলোচনায় বসেন। শ্রমিকদের একাংশ ঈদের ছুটি ছয় দিন করার পক্ষে মত দেয়। এ জন্য তারা ছুটির আগেই অতিরিক্ত কাজ করার অঙ্গীকার করে। অপর অংশ তিন দিনের স্বাভাবিক ছুটির পক্ষ নেয়। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ বাধে। শ্রমিকেরা রড ও লাঠিসোঁটা নিয়ে পরস্পরের ওপর ঝাঁপিয়ে পড়েন।খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ, শিল্প পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১) সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।