গাজীপুরে পোশাক শ্রমিক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদরের দক্ষিণ সালনায় পোশাক কারখানার এক শ্রমিক খুন হয়েছেন। তাঁর নাম ইয়াছিন চৌধুরী (৩৫)। পারিবারিক সূত্র জানায়, বুধবার রাতে অজ্ঞাত এক মুঠোফোন থেকে ফোন পেয়ে তড়িঘড়ি করে বাড়ি থেকে বের হয়ে যান ইয়াছিন। গতকাল বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ির অদূরে বাঁশঝাড়ে তাঁর মৃতদেহ পাওয়া যায়। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ জানায়, নিহত ইয়াছিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ও শ্বাসরোধের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে তাঁর ভাই সুলতান উদ্দিন বাদী হয়ে মামলা করেছেন। মামলায় কাউকে আসামি করা হয়নি।নিহত ইয়াছিনের পরিবারের সদস্যরা জানান, বুধবার সন্ধ্যা সাতটার দিকে তিনি কর্মস্থল থেকে বাসায় ফেরেন। পরে খাওয়াদাওয়া শেষে বিছানায় যান। এর পরপরই ফোন পেয়ে তিনি বের হয়ে যান।