গাজীপুরে পোশাকশ্রমিক গণধর্ষণের শিকার
গাজীপুর সদরের শিমুলতলী এলাকায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) মাঠে মঙ্গলবার রাতে পাঁচ-ছয়জন যুবক এক পোশাকশিল্পের কর্মীকে (১৬) ধর্ষণ করেছে। সংজ্ঞাহীন অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তার ভাড়া বাসায় নিয়ে যায়। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ গতকাল মঙ্গলবার সকালে মেয়েটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুর সদর হাসপাতালে প্রেরণ করে।ধর্ষণের শিকার মেয়েটি জানায়, তাদের বাড়ি নেত্রকোনায়। পোশাক কারখানায় চাকরি করার পাশাপাশি সে একটি বিমা কোম্পানির কাজ করে। বিমার কাজ শেষে সোমবার রাত আটটার দিকে সে এটিআইয়ের ভেতর দিয়ে ফিরছিল। নির্জন অন্ধকার মাঠে বখাটেরা তাকে ধর্ষণ করে সংজ্ঞাহীন ফেলে রেখে যায়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ বলেন, মেয়েটির চিকিৎসা চলছে। মামলা নিয়ে আসামিদের গ্রেপ্তার করা হবে।গাজীপুর সদর হাসপাতালের চিকিৎসক মো. মনিরুজ্জামান জানান, মেয়েটির সারা শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে।