গাজীপুরের সদর উপজেলার তেলিপাড়া এলাকায় পোশাক কারখানায় কর্মরত এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। মেয়েটিকে গত শনিবার বিকেলে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতে জয়দেবপুর থানায় মামলা করেন মেয়েটির বাবা। ধর্ষণে সহায়তার অভিযোগে পুলিশ মামলার আসামি এক নারীকে গতকাল রোববার ভোরে গ্রেপ্তার করেছে। কিশোরীর পরিবার ও এলাকাবাসী জানান, গত ২৭ জানুয়ারি দুপুরে ওই কিশোরী বাসা থেকে দুপুরের খাবার খেয়ে পোশাক কারখানায় যাচ্ছিল। পথে একটি বাড়ির ভাড়াটে জসিম, ইকবাল, আমিন ও শাহিন গ্রেপ্তার হওয়া ওই নারীর সহায়তায় মেয়েটিকে জসিমের কক্ষে নিয়ে যান। মেয়েটিকে ধর্ষণের পর সন্ধ্যার দিকে ছেড়ে দেয়। এ সময় ঘটনাটি কাউকে না জানাতে হুমকি দেয় ধর্ষকেরা। লোকলজ্জা ও প্রাণের ভয়ে ঘটনাটি গোপন করে মেয়েটি। পরে শরীর খারাপ হতে থাকলে মেয়েটি গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়া মা-বাবাকে জানায়। তাঁরা এসে এলাকাবাসীর সহায়তায় গত শনিবার মেয়েটিকে নিয়ে জয়দেবপুর থানায় যান এবং মেয়েটিকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। গাজীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তপন কান্তি সরকার বলেন, ‘মেয়েটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘ধর্ষণে সহায়তা করার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ মানিকগঞ্জে বাসে ধর্ষণ
গাজীপুরে পোশাকশ্রমিককে গণধর্ষণ, এক নারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার দাবি