গাজীপুরে পৌর বিএনপির সম্মেলন পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর পৌর কমিটির দ্বিবার্ষিক সম্মেলন প্রতিপক্ষের হামলায় পণ্ড হয়ে গেছে। বেলা তিনটার দিকে শহরের ছায়াবীথি এলাকার ট্রাস্ট কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। হামলাকারীরা সম্মেলনের মঞ্চ, তোরণ, চেয়ার, সোফা, মাইক ভাঙচুর করে। এ সময় পৌর বিএনপির আহ্বায়ক সুলতান উদ্দিন, পৌর বিএনপির সদস্য আবদুল করিমসহ পাঁচজন আহত হন। আহত ব্যক্তিরা অধ্যাপক মান্নান গ্রুপের নেতা-কর্মী। জয়দেবপুর থানার ওসি আবদুর রশিদ জানান, জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিঠু নামের দলীয় এক কর্মীকে চাপাতিসহ গ্রেপ্তার করা হয়েছে।হামলার খবরে সম্মেলনের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ অনুষ্ঠানস্থলে না এসে রাস্তা থেকেই ঢাকায় ফিরে গেছেন। বিএনপির নেতা-কর্মীরা জানান, জেলা বিএনপিতে বিবদমান আ স ম হান্নান ও অধ্যাপক মান্নান গ্রুপের দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটে।