গাজীপুরে প্রকল্পের শিক্ষকেরা বেতন বোনাস পাননি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-২ (পিইডিপি-২)-এর ৭৬ জন শিক্ষক অক্টোবর মাসের বেতন ও ঈদের বোনাস পাননি। কোরবানি ঈদের প্রাক্কালে বেতন-বোনাস না পাওয়ায় তাঁদের ঈদের আয়োজন মাটি হয়ে গেছে। পরিবার-পরিজন নিয়ে তাঁরা বিপাকে পড়েছেন। জেলার অন্য পাঁচটি উপজেলায় একই প্রকল্পের শিক্ষকেরা বেতন-বোনাস পেলেও অজ্ঞাত কারণে সদর উপজেলার শিক্ষকেরা বঞ্চিত হয়েছেন।এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। তবে গাজীপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ফরিদা আক্তার বলেন, বরাদ্দ না আসায় বেতন-বোনাস দেওয়া সম্ভব হয়নি।