গাজীপুরে প্রকৌশলীর বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ি পারিজাত এলাকায় গত সোমবার রাতে এক প্রকৌশলীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা পাঁচ ভরি স্বর্ণালংকার ও ৩০ হাজার টাকা লুটে নিয়েছে বলে দাবি করেছেন গৃহকর্তা।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে আট-নয়জন সশস্ত্র ডাকাত কোনোবাড়ি পারিজাত এলাকার প্রকৌশলী হাফিজুর রহমানের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা ঘরে ঢুকে গৃহকর্তার স্ত্রী ও ছেলেকে রশি দিয়ে বেঁধে রেখে আলমারি খুলে পাঁচ ভরি স্বর্ণালংকার ও ৩০ হাজার টাকা লুটে নিয়ে চলে যায়। পরে প্রকৌশলীর স্ত্রী দেয়ালে ঘষে একপর্যায়ে তাঁর মুখের গামছার বাঁধন খুলে ফেলে চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সোজায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।