গাজীপুরে প্রতিপক্ষের গুলিতে একজন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার চক্রবর্তী এলাকায় গত সোমবার রাতে জাবেদ আলী (২৫) নামে এক ব্যক্তি প্রতিপক্ষের গুলিতে আহত হয়েছেন। তিনি কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা।পুলিশের ভাষ্যমতে, গাজীপুর সদর উপজেলার চক্রবর্তী এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মাসুদ মিয়া ও নূরু হাজির সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। কিছুদিন আগে নূরু হাজির লোকজন প্রতিপক্ষের এক যুবককে মারধর করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা চলছিল। এ ঘটনায় সোমবার বিকেলে সদর উপজেলার সুলতান মার্কেটে সালিস বৈঠক ডাকা হয়। কিন্তু তাতে দুই পক্ষের কেউই যায়নি। পরে রাত সাড়ে আটটার দিকে চক্রবর্তী হালিম মার্কেট এলাকায় উভয় পক্ষের লোকজন জড়ো হলে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষের গুলিতে জাবেদ আলী গুরুতর আহত হন।