গাজীপুরে প্রতিমা ভাঙচুর, আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বড়গাঁও বাজার এলাকায় একটি দুর্গামন্দিরের ছয়টি প্রতিমা ভাঙচুরের পর সেগুলোতে অগ্নিসংযোগ
করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মন্দিরের ভেতরে ঢুকে ছয়টি প্রতিমার সব কটির হাত, পা ও মাথা ভেঙে সেগুলোর পোশাকে আগুন লাগিয়ে দেয়। আগুন দেখে বাজারের নিরাপত্তা প্রহরী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত জানান, মন্দির ও পাশের বাজারের জমিগুলো নিয়ে কিছু সমস্যা রয়েছে। ধারণা করা হচ্ছে, এর জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।