গাজীপুরে প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৮০৫ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর জেলায় এ বছর প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৮০৫ জন শিক্ষার্থী। এর মধ্যে মেধা কোটায় (ট্যালেন্টপুল) ৪৪৫ জন ও সাধারণ কোটায় পেয়েছেন ৩৬০ জন। প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, ২০১১ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে গাজীপুর সদর উপজেলায় ট্যালেন্টপুলে ১৫৯ ও সাধারণে ৭৬, কালীগঞ্জ উপজেলায় ট্যালেন্টপুলে ৩৯ ও সাধারণে ৩৬, কাপাসিয়া উপজেলায় ট্যালেন্টপুলে ৫০ ও সাধারণে ৪৮, শ্রীপুর উপজেলায় ট্যালেন্টপুলে ৭০ ও সাধারণে ৭২, কালিয়াকৈর উপজেলায় ট্যালেন্টপুলে ৫৭ ও সাধারণে ৭৬ ও টঙ্গী থানায় ট্যালেন্টপুলে ৭০ ও সাধারণে ৫২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।