গাজীপুরে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বনানী শাখার ব্যবস্থাপক কাজী মো. রেজাউল করিম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান আজম খান; সাভার, জিরাব ও গাজীপুর চৌরাস্তা শাখার ব্যবস্থাপক মো. মিজানুর রহমান; মো. রেজাউল করিম ও মো. আবু বকর ছিদ্দিক। বিজ্ঞপ্তি।