গাজীপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর শহরের রেলস্টেশন এলাকা থেকে গতকাল শনিবার দুপুরে র‌্যাব-১ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদে খবর পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাব-১-এর সদস্যরা গতকাল বেলা দেড়টার দিকে গাজীপুর রেলস্টেশনে অভিযান চালান। এ সময় সন্দেহভাজন মরজিনা (৪০) নামের এক নারীকে আটক করে। পরে তাঁকে তল্লাশি করে তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার ও তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মরজিনা রাজশাহীর ইছবপুর এলাকার হাবিবুর রহমানের স্ত্রী।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জিল্লুর রহমান জানান, এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি মামলা করা হয়েছে।নারী-শিশু পাচার ও সন্ত্রাস প্রতিরোধে সেমিনার: গাজীপুরে মাদক, নারী-শিশু পাচার ও সন্ত্রাস প্রতিরোধে করণীয় বিষয়ে গতকাল শনিবার সকালে জেলা প্রশাসক চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার আয়োজন করেন অ্যাসোসিয়েশন ফর ল’ রিসার্চ অ্যান্ড হিউম্যান রাইটস (এলার্ট)।আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম। সভায় বক্তব্য দেন: ভূমি মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাংসদ আ ক ম মোজাম্মেল হক। জেলা প্রশাসক কামাল উদ্দিন তালুকদার, গাজীপুরের পুলিশ সুপার আবদুল বাতেন, দৈনিক জনতার সম্পাদক আহসান উল্লাহ, কবি লিলি হক, র‌্যাব-১-এর সহকারী পরিচালক মিলু মিয়া বিশ্বাস প্রমুখ।