গাজীপুরে বজ্রপাতে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে বজ্রপাতে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে সিটি করপোরেশনের নাওজোর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন নাওজোর এলাকার জুয়েল (২৮) ও ওবায়দুল (২৮)। আহত ব্যক্তিরা হলেন একই এলাকার আমান উদ্দিন (২০) ও মো. জনি (২৮)। স্থানীয় বাসিন্দা জালাল উদ্দিন বলেন, নাওজোর মাহবুব ফিলিং স্টেশনের উত্তর পাশে বালুর মাঠে ফুটবল খেলতে যাওয়ার পথে বজ্রপাতে ওই চারজন আহত হন। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক জুয়েল ও ওবায়দুলকে মৃত ঘোষণা করেন। গাজীপুর প্রতিনিধি