গাজীপুরে বন্দুকসহ গ্রেপ্তার ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নরুন এলাকায় গতকাল শনিবার অভিযান চালিয়ে একটি ওয়ান শ্যুটারগানসহ পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ৎব। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হামিম হোসেন (২৭), আওলাদ হোসেন (২৬), আসাদুজ্জামান (২৮), মো. শাহীন (২৮) ও মোক্তার হোসেন (৩২)। ৎব-১ সূত্র জানায়, উপজেলার নরুন মসজিদপাড়া ঈদগাহ মাঠসংলগ্ন একটি বাড়ির সামনে থেকে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।