গাজীপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ আহত ৩০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদরের ভবানীপুর এলাকায় গতকাল শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী বালুভর্তি ট্রাকের সঙ্গে বিপরীতগামী পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের কমপক্ষে ৩০ জন পোশাকশ্রমিক আহত হন। এ ঘটনায় স্থানীয় বানিয়ারচালার কাবেরী পোশাক কারখানার বিক্ষুব্ধ সহকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন।নাওজোর মহাসড়ক ফাঁড়ির সার্জেন্ট মোস্তাফিজুর রহমান জানান, গতকাল সকাল আটটার দিকে স্থানীয় কাবেরী পোশাক কারখানার শ্রমিকদের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ওই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।