গাজীপুরে বাসচাপায় কলেজ শিক্ষিকার মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে বাসচাপায় নূরজাহান বেগম (৫০) নামের এক কলেজশিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি গাজীপুরের কোনাবাড়ী কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রভাষক ছিলেন।গাজীপুরের নাওজোড় হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, নূরজাহান বেগম কলেজ থেকে রিকশায় করে বাড়ি ফিরছিলেন। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে কোনাবাড়ী থেকে ঢাকাগামী ভিআইপি পরিবহনের একটি বাস রিকশাটিকে ধাক্কা দেয়। এতে নূরজাহান বেগম গুরুতর আহত হন। স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি সদর উপজেলার ইটাহাটা গ্রামে। তিনি গাজীপুর হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন মোল্লার স্ত্রী।