গাজীপুরে বাসচাপায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী জেলখানা সড়কের মোড়ে গতকাল রোববার সকালে বাসচাপায় ব্র্যাকের এক কর্মকর্তা নিহত হয়েছেন।নিহত মিজানুর রহমান (৩৮) ব্র্যাকের রংপুরের আঞ্চলিক ব্যবস্থাপক। তাঁর বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর থানার চাকেলশ্বর গ্রামে।কোনাবাড়ী মহাসড়ক থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, কাশিমপুর জেলখানা সড়কের মাথায় বাস থেকে নেমে সড়ক পার হওয়ার সময় টাঙ্গাইলগামী একটি বাস মিজানুর রহমানকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।ট্রাকচাপায় শিশু নিহত: নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, মুড়াপাড়া-রূপসী সড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গঙ্গানগর এলাকায় গতকাল রোববার ট্রাকের চাপায় দিপু (৮) নামের একটি শিশু নিহত হয়েছে। দিপু গঙ্গানগর এলাকার মুনসুর মিয়ার ছেলে।