গাজীপুরে বাসচাপায় পোশাকশ্রমিক নিহত বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার ছয়দানা মালেকের বাড়ি এলাকায় গতকাল বৃহস্পতিবার বাসের চাপায় হযরত আলী (২০) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী তিনটি বাসে অগ্নিসংযোগ করেছে।নিহত হযরত আলীর বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার খিরাটন গ্রামে। তিনি গাজীপুর সদর উপজেলার ছয়দানা এলাকার একটি সোয়েটার কারখানায় কাজ করতেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে ছয়দানা মালেকের বাড়ি এলাকায় বাসের চাপায় হযরত আলী গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। হযরত আলীর মৃত্যুর খবরে কারখানার শ্রমিক ও এলাকাবাসী মহাসড়কে বেশ কয়েকটি বাস ভাঙচুর করে। একপর্যায়ে তারা তিনটি বাসে আগুন ধরিয়ে দেয়। এ সময় সড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।সূত্র জানায়, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভান। নাওজোড় হাইওয়ে পুলিশ ও জয়দেবপুর থানার পুলিশ ক্ষুব্ধ শ্রমিক ও এলাকাবাসীকে ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।