গাজীপুরে বাসচাপায় মোটরসাইকেলের চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার পুবাইলের বসুগাঁও এলাকায় টঙ্গী-ঘোড়াশাল সড়কে গতকাল রোববার সকালে বাসচাপায় মোটরসাইকেলের চালক সৌরভ (২৫) নিহত এবং আরোহী মো. শাহীন (৩১) আহত হয়েছেন। আহত শাহীন স্থানীয় খিলগাঁও কামারিয়া গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে। নিহত সৌরভের বাড়ি নেত্রকোনায়। তিনি শাহীনের ভগ্নিপতি এবং তাঁদের বাড়িতে ঘরজামাই থাকতেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সৌরভ ও শাহীন একটি মোটরসাইকেলে করে গাজীপুর সদর উপজেলার মীরের বাজারে যাওয়ার পথে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে পেছন থেকে একই দিকগামী যাত্রীবাহী পিপিএল পরিবহনের একটি বাস তাঁদের চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী দুজনই গুরুতর আহত হন।পরে টঙ্গী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করেন। শাহীন টঙ্গী হাসপাতালে ভর্তি রয়েছেন।পুলিশ বাস ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি আটক করেছে। বাসের চালক পালিয়ে গেছেন। পুবাইল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।