গাজীপুরে বাসচাপায় শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে বাসচাপায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) এক অনিয়মিত শ্রমিক নিহত হয়েছেন। তাঁর নাম মজিবুর রহমান (৪৫)।তিনি গাজীপুর সদর উপজেলার যোগীতলা গ্রামের ওহাদ আলীর ছেলে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ব্রির পার্শ্ববর্তী বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) গেটের সামনে ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত মজিবুরের ভাই হেলাল উদ্দিন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গেটের বিপরীতে চা-স্টল থেকে চা-পান করে মজিবুর গাজীপুর-ঢাকা সড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়।