গাজীপুরে বাসচাপায় শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক আতাউর রহমানের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। মৃত আতাউরের স্ত্রী কল্পনা আক্তার গত রোববার রাতে নিরাপদ পরিবহনের অজ্ঞাতনামা এক বাসচালককে আসামি করে জয়দেবপুর থানায় ওই মামলা করেন।রোববার সকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তার নলজানি এলাকায় বডি লিংক সোয়েটার কারখানার নিটিং অপারেটর আতাউর (৩০) বাসচাপায় মারা যান। পরে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আশপাশের কারখানার শ্রমিকেরা চারটি বাসে অগ্নিসংযোগসহ অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করেন।