গাজীপুরে বাসের চাপায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে বাসের চাপায় ইজিবাইকের (ব্যাটারিচালিত তিন চাকার যান) এক যাত্রী নিহত ও চার যাত্রী আহত হয়েছেন।

আজ রোববার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের ভুরোলিয়া এলাকায় জয়দেবপুর-শিমুলতলী সড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহত কারো পরিচয় জানা যায়নি। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৮।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুরোলিয়া এলাকায় কালিয়াকৈর পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে চাপা দেয়। এ সময় ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। যানটির ৫ যাত্রী গুরুতর আহত হন। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁদের একজন মারা যান। সেখান থেকে অপর চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পলাতক রয়েছেন।

সন্ধ্যায় জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) পরিমল বিশ্বাস বলেন, এখনো পর্যন্ত হতাহত ব্যক্তিদের কারো পরিচয় পাওয়া যায়নি।