প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার বাসিন্দা আবদুল ওহাবের বাড়িতে গতকাল শনিবার সকালে আগুন লাগে। এতে বাড়িটির পাঁচটি কক্ষসহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। এদিকে গাজীপুর মহানগরের মোঘরখাল এলাকার নবসন্ধ্যা সোয়েটার কারখানায় গতকাল আগুন লাগে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে কারখানার যন্ত্রপাতি ও আসবাব পুড়ে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।