গাজীপুরে বাড়িতে ও সোনারগাঁয়ে গুদামে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি প্রতিষ্ঠানের গুদামে গত মঙ্গলবার গভীর রাতে আগুন লাগে। একই রাতে গাজীপুরের চান্দনা এলাকায় একটি আধা পাকা বাড়িতে আগুন লাগে।

সোনারগাঁয়ে আগুনে ক্ষতিগ্রস্ত গুদামটি মোল্লা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠানটির মালিক নাছির উদ্দিন মোল্লা বলেন, মোগরাপাড়া চৌরাস্তা এলাকার সোনারগাঁ শপিং কমপ্লেক্সের নিচতলায় তাঁর গুদামে মঙ্গলবার গভীর রাতে আগুন লাগে। পরে ডেমরা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা হুমায়ুন চৌধুরী বলেন, মঙ্গলবার রাতে চান্দনা এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আবদুল বারেকের আধা পাকা বাসাবাড়িতে আগুন লাগে।