গাজীপুরে বিএনপি ও জামায়াতের ১৩৮ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর শহরের শিববাড়ী বাসস্ট্যান্ডে গত সোমবার সন্ধ্যা সোয়া সাতটায় বিআরটিসির একটি দোতলা বাসে আগুন ধরিয়ে দেন হরতাল-সমর্থনকারীরা। আগুনে বাসটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে। এ ঘটনায় বিএনপি-জামায়াতের ১৩৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে জয়দেবপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ।মামলায় গাজীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হান্নান মিয়াকে এক নম্বর ও তাঁর ছোট ভাই মান্নান মিয়াকে দুই নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া মামলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ৬৬ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৭০ জনকে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং হরতালের সমর্থনে বিএনপির নেতা-কর্মীরা বিকেলে দলীয় কার্যালয়ে সভা করেন। সভা শেষে ফেরার পথে তাঁরা শিববাড়ী বাসস্ট্যান্ডে বিআরটিসির একটি বাস পুড়িয়ে দেন।গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম প্রথম আলোকে বলেন, বিএনপির নেতা-কর্মীরা বিআরটিসির বাসে আগুন দেননি।