গাজীপুরে বিএনপির চার নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক ও জাসাস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. সোহরাব উদ্দিনসহ বিএনপির চার নেতার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর নেতারা হলেন বাসন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমান, বিএনপির নেতা ইসমাইল হোসেন ও গাছা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর হাজারী। সম্প্রতি ১৮ দলের হরতালে ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের দায়ের করা একটি মামলায় আসামি ছিলেন তাঁরা। গতকাল রোববার বিকেলে গাজীপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে তাঁরা হাজির হয়ে জামিন প্রার্থনা করেন।