গাজীপুরে বিএনপির তিন কর্মীকে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর এলাকায় জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে গতকাল সোমবার বিকেলে বিএনপির তিন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের কারাদণ্ড প্রদান করে। দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. সোহেল (১৮), মো. হেলাল উদ্দিন (১৯) ও নাজমুল ইসলাম (৩০)। পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় গতকাল সকালে কয়েকজন পিকেটার রাস্তার ওপরে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। পরে জয়দেবপুর থানার পুলিশ ওই স্থান থেকে সোহেল, হেলাল ও নাজমুলকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।