গাজীপুরে বিক্ষোভের মুখে দুটি পোশাক কারখানায় ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজারের বড়বাড়িতে শ্রমিকদের বিক্ষোভের মুখে গতকাল রোববার দুটি কারখানায় ছুটি ঘোষণা করে মালিকপক্ষ।শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকেরা জানান, হাজিরা বোনাস, টিফিন, অতিরিক্ত কাজের মজুরি, উৎপাদনপ্রতি মজুরি হার বাড়ানোসহ বিভিন্ন দাবিতে গতকাল সকাল আটটা থেকে বড়বাড়ি এলাকার লি-নভোটেক্স পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন। কারখানা কর্তৃপক্ষ তাঁদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে দুপুরের পর ওই দিনের জন্য কারখানায় ছুটি ঘোষণা করে।একই দাবিতে বড়বাড়ির অনন্ত ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল সকালে কারখানায় এসে কর্মবিরতি শুরু করলে ওই দিনের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এর আগে শনিবারও শ্রমিকদের কর্মবিরতির কারণে ছুটি ঘোষণা করেছিল মালিকপক্ষ।ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।