প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষা ও নাশকতা ঠেকাতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল রোববার সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি টহল শুরু করে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত শুক্রবার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে জেলা প্রশাসকের কাছে পুলিশ সুপার বিজিবি মোতায়েনের অনুরোধ করেন। সম্প্রতি জেলার বিভিন্ন এলাকায় ঘন ঘন খুন, অস্ত্র ও লাশ উদ্ধার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মতো ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলার স্বার্থে যত দিন প্রয়োজন তত দিন বিজিবি দায়িত্ব পালন করবে।