গাজীপুরে বিদ্যালয়ে নেসেলর পানির ট্যাঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেসেল বাংলাদেশ লিমিটেড গাজীপুরের নোয়াপাড়া মইজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ খাবার পানি সরবরাহে একটি পানির ট্যাংক নির্মাণ করে দিয়েছে। গত বৃহস্পতিবার এটির উদ্বোধন করা হয়। গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের নিরাপদ খাবার পানি সরবরাহের লক্ষ্যে নেসেল প্রত্যন্ত গ্রামের বিভিন্ন বিদ্যালয়ে এ ধরনের ট্যাংক নির্মাণ ও শিক্ষা কার্যক্রম প্রকল্প হাতে নিয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ মেহের আফরোজ। পরে এ উপলক্ষে বক্তব্য দেন প্রতিষ্ঠানের করপোরেট পরিচালক নকীব খান ও ঊর্ধ্বতন ব্যবস্থাপক মির্জা গোলাম হোসেন। বিজ্ঞপ্তি।