গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহজাহান মিয়া (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।শাহজাহানের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর থানার গোবিন্দপুর এলাকায়। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গত শনিবার রাত থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় একটি বিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত পোস্টার লাগাচ্ছিল শাহজাহান। গতকাল রোববার ভোরে হাতিমারা রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে পোস্টার লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে। খবর পেয়ে চক্রবর্তী ফাঁড়ির পুলিশ সকালে শাহজাহানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।স্থানীয় সূত্র জানায়, শাহজাহান হিউম্যান হলারের চালকের সহযোগী হিসেবে কাজ করত। বেশি টাকার আশায় রাতের বেলায় সে পোস্টার লাগানোর কাজ করছিল।জয়দেবপুর থানার চক্রবর্তী ফাঁড়ির এসআই মো. হাসানুজ্জামান বলেন, এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।