গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের তারে জড়িয়ে ট্রাকের ওপরে থাকা দুই পরিবহন শ্রমিক মারা গেছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মো. উজ্জ্বল মিয়া (৩২) ও মো. মাসুম মিয়া (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় সিপি বাংলাদেশ লিমিটেড নামের একটি কারখানা রয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে ওই কারখানা থেকে মালামাল নিতে একটি ট্রাক কারখানার দিকে যাচ্ছিল। যাওয়ার পথে পল্লী বিদ্যুতের ঝুলন্ত তারের সঙ্গে উজ্জ্বল মিয়া জড়িয়ে পড়েন। তাঁকে উদ্ধার করতে মাসুম মিয়া এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। এভাবে ঘটনাস্থলে দুজন মারা যান। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান বিদ্যুতের ঝুলন্ত তারে জড়িয়ে দুই পরিবহন শ্রমিকের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। লাশ থানায় আছে বলে তিনি জানান।