গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী ইউনিয়নের হরিণাচালা গ্রামে গতকাল শুক্রবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম উজ্জ্বল মিয়া (১৮)। তিনি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার মির্জাপুর গ্রামের আবদুল লতিফের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, কোনাবাড়ী ইউনিয়নের হরিণাচালা গ্রামের আবু সাঈদের বাড়িতে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উজ্জ্বল মিয়া টাইলসের কাজ করছিলেন। এ সময় তিনি হঠাৎ কাছে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। পরে সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। উজ্জ্বলের লাশ তাঁর স্বজনেরা গ্রামের বাড়িতে নিয়ে গেছেন বলে জানা গেছে। বাড়ির মালিক সাঈদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।