গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎস্পৃষ্ট
প্রতীকী ছবি

বাসের ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম হোসেন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের বারবৈকা এলাকায় আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সিয়াম হোসেন গাজীপুর সিটি করপোরেশনের বারবৈকা এলাকার জাকির হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার উপপরিদর্শক (এসআই) ফোরকান মোল্লা জানান, বারবৈকা এলাকায় একটি বাড়ির ছাদে ঘুড়ি উড়াতে যায় সিয়াম। এ সময় তার ঘুড়িটি পাশেই বিদ্যুতের তারে আটকে যায়। পরে সে না বুঝেই লোহার একটি রড দিয়ে আটকে পড়া ঘুড়িটি ছাড়িয়ে নিয়ে আসার চেষ্টা করে। এ সময় সিয়ামের হাতে থাকা লোহার রডটি বিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়। এতে সিয়াম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।