গাজীপুরে বিনা মূল্যে বিশেষ চিকিৎসা সেবা সপ্তাহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা ও শিশুদের বিনা মূল্যে বিশেষ চিকিৎসাসেবা সপ্তাহ গতকাল শনিবার শুরু করেছে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর হালডোবা এলাকার ফারিয়া লারা ফাউন্ডেশন। এ কর্মসূচি চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। গতকাল ফাউন্ডেশনের ক্যাম্পাসে গ্রামীণ নারী স্বাস্থ্যকর্মী ও ধাত্রীদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। বক্তব্য দেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কথাসাহিত্যিক সেলিনা হোসেন, জ্যেষ্ঠ সহসভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক জামিল আখতার প্রমুখ। রোগীদের চিকিৎসা দেন গাইনি ও শিশুরোগ বিশেষজ্ঞ রিফাত সুলতানা ও ফারজানা রহমান। গতকাল শতাধিক মা ও শিশুকে চিকিৎসা দেওয়া হয়। তাদের বিনা মূল্যে ওষুধ দেওয়া হয়। সেলিনা হোসেন প্রথম আলোকে বলেন, ১৯৯৮ সালে দুর্ঘটনায় পাইলট ফারিয়া লারার মৃত্যুর পর ‘ফারিয়া লারা ফাউন্ডেশন’ করা হয়।