গাজীপুরে বেকারি শ্রমিক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকায় এক বেকারিশ্রমিক খুন হয়েছেন। তাঁর নাম মিল্লাত হোসেন মিলন (২০)। গতকাল রোববার সকালে জয়দেবপুর থানা পুলিশ স্থানীয় আমবাগ এলাকার একটি গলি থেকে লাশ উদ্ধার করে।মিলন আমবাগ এলাকার আইয়ুব আলীর ছেলে। তিনি স্থানীয় আল আমিন বেকারিতে কাজ করতেন।নিহতের পরিবার ও পুলিশ জানায়, গত শনিবার রাত ৯টার দিকে আমবাগ এলাকার বাড়ি থেকে ভাত খেয়ে দোকানের উদ্দেশে বের হন মিলন। তিনি একই বেকারির অপর কর্মচারী মো. বাবু (১২) ও পাশের দোকানের কর্মচারী মো. মহসিনের (১৪) সঙ্গে আল আমিন বেকারির ভেতর রাতে থাকতেন। কিন্তু শনিবার রাতে তিনি বাড়ি থেকে বের হয়ে দোকানে যাননি। গতকাল রোববার ভোরে বেকারির কাছে একটি গলিতে মিলনের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।