গাজীপুরে বেক্সিমকোর কারখানায় অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার কাশিমপুরের সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি কারখানায় গতকাল মঙ্গলবার ভোরে আগুন লেগে গুদামের বিপুল পরিমাণ ফেব্রিকস ও লুম মেশিন পুড়ে গেছে। খবর পেয়ে গাজীপুরের কালিয়াকৈর ও সাভারের ইপিজেড ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।সাভার ইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে কারখানার গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে তা পাশের লুম সেকশনে ছড়িয়ে পড়ে।