গাজীপুরে বোমা গান পাউডারসহ গ্রেপ্তার ৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মুনসেফপুর এলাকা থেকে গত রোববার রাতে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি, দুটি হাতবোমা, বোমা তৈরির গান পাউডারসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কালীগঞ্জের বালিগাঁও গ্রামের আনোয়ার হোসেন (৩০), দড়িসোমের মো. জিল্লুর রহমান (২২), মুনসেফপুরের আমীর হামজা (২৫), নরসিংদীর হেমন্ত সাহার মোড় এলাকার ঝিনুক মিয়া (২৯), ঘোড়াশালের খিলপাড়ার মো. কুতুব উদ্দিন (২০), পলাশের কান্দাপাড়ার মো. আবীর (২২) ও করতেঁতুলের মাসুদ মিয়া (২৮)। কালীগঞ্জ থানার ওসি নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, গ্রেপ্তার হওয়া আনোয়ার ওই বাড়িতে অসামাজিক, অনৈতিক ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। রোববার রাতে তাঁরা ডাকাতি করার পরিকল্পনা করছিলেন বলে ধারণা করা হচ্ছে।