গাজীপুরে বোমা বিস্ফোরণ, দুই যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার দেওয়ালিয়াবাড়ি এলাকায় গতকাল রোববার রাতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় এলাকাবাসী মো. রাসেল (২৫) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার রামভদ্র রাজবাড়ি এলাকার বরকত আলীর ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার দেওয়ালিয়াবাড়ি এলাকার মোতালেবের ভাড়া বাসায় থাকতেন রাসেল। ওই ঘরে বসেই তিনি হাতবোমাটি তৈরি করেন। তারপর পরীক্ষা করার জন্য বোমাটি নিয়ে সহযোগী জমিরসহ তিনি ঘরের বাইরে যান। হঠাৎ বোমাটি হাত থেকে পড়ে গিয়ে বিস্ফোরণ ঘটে। এতে রাসেলসহ আরও দুই ব্যক্তি সামান্য আহত হন। পরে আশপাশের লোকজন তাঁদের আটক করেন। খবর পেয়ে কোনাবাড়ী ফাঁড়ি পুলিশ রাত সাড়ে ১১টার দিকে তাঁদের দুজনকে গ্রেপ্তার করে।