গাজীপুরে ব্যক্তিগত গাড়িতে ফেনসিডিল বহনের অভিযোগ, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর শহরে ব্যক্তিগত গাড়িতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লোগো ব্যবহার করে ফেনসিডিল বহনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে শহরের রওশন সড়কের মোড় থেকে গাড়িসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় গাড়ির আরোহী মাসুদ চৌধুরী নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেন। তবে পুলিশের জেরার মুখে একপর্যায়ে ফেনসিডিল বহনের কথা স্বীকার করে তিনি। এ সময় গাড়িতে থাকা তাঁর স্ত্রী দোলন খাতুন ও শাশুড়ি সেলিনা বেগমকে গ্রেপ্তার করা হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে।