গাজীপুরে ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার টেকনগপাড়া এলাকার এক ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সকালে একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যবসায়ীর নাম শরিফুল ইসলাম (২৫)। তিনি টেকনগপাড়ার মৃত আহামঞ্চদ আলী মণ্ডলের ছেলে। তিনি রড ও সিমেন্টের ব্যবসা করতেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, সদর উপজেলার টেকনগপাড়া এলাকায় বাইতুল রাহা জামে মসজিদের পাশে একটি ডোবায় গতকাল সকাল আটটার দিকে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী। পরে থানায় খবর দিলে সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শরিফুলের চাচা আবুল হোসেন জানান, মঙ্গলবার দুপুরে দোকানে যাওয়ার কথা বলে শরিফুল বাসা থেকে বের হয়ে আর ফেরেননি।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মুক্তি মাহমুদ বলেন, তাঁর গালায় রসি প্যাঁচানো ও শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাঁর গলায় রশি বেঁধে শ্বাসরোধে হত্যার পর লাশ ওই ডোবায় ফেলে রেখেছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।