গাজীপুরে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লালটেকী এলাকা থেকে গতকাল সোমবার মোবারক হোসেন (৩৩) নামের এক মাছ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্ত্রীর দাবি, তাঁকে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, গত রোববার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি তান কালিয়াকৈর গ্রামের হযরত আলীর ছেলে মোবারক হোসেন। গতকাল ভোরে পাশের লালটেকী গ্রামের একটি আমগাছের ডালের সঙ্গে গলায় রশিতে ফাঁস লাগানো অবস্থায় তাঁর লাশ ঝুলতে দেখে গ্রামের লোকজন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
মোবারকের স্ত্রী লাইলী বেগম অভিযোগ করেন, জমির সীমানাপ্রাচীর নিয়ে প্রতিবেশী মো. আজহারদের সঙ্গে মোবারকের বিরোধ চলছে।