গাজীপুরে ব্যবসায়ীর ৮০ হাজার টাকা ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারের পূর্ব পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল বুধবার মিন্টু মিয়া নামের একজন ব্যবসায়ীর ৮০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মিন্টু মিয়ার ভাষ্যমতে, গতকাল দুপুরে তিনি সফিপুর বাজারের একটি ব্যাংক থেকে ৭৯ হাজার টাকা তুলে একটি হিউম্যান হলারে করে তেলিরচালা এলাকায় ব্যবসা-প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। ওই সময় হ্যাম্পটন ব্রিজ স্কুলের সামনে মাথায় কালো কাপড় বেঁধে সাদা পোশাকে ছয়-সাতজন লোক মাইক্রোবাস দিয়ে লেগুনার গতিরোধ করেন। তাঁরা র্যাব পরিচয় দিয়ে মিন্টুকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন।